Thursday March 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ এ ১১:৫৮ AM

দেওয়ানী আদালতের রায়/আদেশ মূলে রেকর্ড সংশোধন

কন্টেন্ট: সেবা এবং ধাপ

দেওয়ানী আদালতের রায়/আদেশ মূলে রেকর্ড সংশোধন

সেবা প্রদান পদ্ধতি
উপজেলা ভূমি অফিসে আবেদনপ্রাপ্তির পর বিবিধ কেস নথি সৃজন করে প্রস্তাব/প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট
ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়। প্রস্তাব/ প্রতিবেদনপ্রাপ্তির পর তা যাচাই করে সরকারি স্বার্থ জড়িত না
থাকলে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক কার্যক্রম গ্রহণ করা হয়। সরকারি স্বার্থ জড়িত থাকলে মতামতসহ নথি
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর প্রেরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সংশ্লিষ্ট কাগজপত্র/
দলিলাদি পরীক্ষা করেন। প্রয়োজনে বিজ্ঞ জিপির মতামত গ্রহণ করেন এবং সহকারী কমিশনার (ভূমি) এর
মতামত যাচাই/পরীক্ষান্তে অনুমোদন করে নথি সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করেন অথবা আপীল
করার পরামর্শ দেন বা মতামতের জন্য ভূমি মন্ত্রণালয়ে প্রেরণ করেন। অনুমোদনপ্রাপ্তির ক্ষেত্রে সংশোধিত
খতিয়ান কপি প্রস্তুত করে উপজেলা ভূমি অফিসে প্রেরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরাবর
রেকর্ড সংশোধনের অনুমোদন কপি প্রেরণ করা হয়। সংশোধিত ৫ কপি খতিয়ানপ্রাপ্তির পর তাতে স্বাক্ষর প্রদান
করে সংশ্লিষ্ট আবেদনকারীকে সরবরাহ করা হয় এবং জেলা রেকর্ড রুম ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়।
ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিসে রেকর্ড সংশোধন করার মাধ্যমে কার্যক্রমটি সম্পন্ন করা হয়ে
থাকে।
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
১. জেলা প্রশাসক ২. অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ৩. উপজেলা নির্বাহী অফিসার ৪. সহকারী কমিশনার
(ভূমি)
প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদন পত্র

২. আবেদনকারীর ছবি
৩. মামলার আরজি ও রায়ের কপি
৪. মালিকানার পক্ষে অন্যান্য কাগজ

সেবা প্রাপ্তির শর্তাবলি
আবেদনের সাথে-
মামলার আরজি ও রায়ের সার্টিফাইড কপি দাখিল
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. এসএ অ্যান্ড টি অ্যাক্ট, ১৯৫০
২. প্রজাস্বত্ব বিধিমালা, ১৯৫৫
৩. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
জেলা প্রশাসক

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন