Thursday March 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ এ ১২:১৮ PM

নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণ কেসের ডুপ্লিকেট খতিয়ান প্রদান

কন্টেন্ট: সেবা এবং ধাপ

নামজারি ও জমাভাগ/জমা একত্রিকরণ কেসের ডুপ্লিকেট খতিয়ান প্রদান

সেবা প্রদান পদ্ধতি
সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দাখিল করতে হয়। থানায় জিডি এন্ট্রিসহ আবেদনকারীর নিকট
হতে প্রাপ্ত আবেদনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার
নিকট প্রেরণ করা হয়। অতঃপর যাচাই-বাছাই করে ডুপ্লিকেট পর্চা তৈরিপূর্বক সহকারী কমিশনার (ভূমি) বরাবর
উপস্থাপন করা হয়। ডুপ্লিকেট পর্চা তৈরি হলে সহকারী কমিশনার (ভূমি) পরীক্ষান্তে স্বাক্ষর প্রদান করেন এবং
আবেদনকারীকে সরবরাহ করার নির্দেশ দেন। ১ কপি সংশ্লিষ্ট নামজারি মোকদ্দমার নথিতে সংরক্ষণ করা হয়ে
থাকে।

সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহঃ কমিশনার (ভূমি), নামজারি সহকারী

প্রয়োজনীয় কাগজপত্র
১. কোর্ট ফি সহ আবেদন
২. থানায় জিডির কপি

সেবা প্রাপ্তির শর্তাবলি
১. কোর্ট ফিসহ আবেদন দাখিল
২. আবেদনে স্পষ্টভাবে চাহিত রেকর্ডের বর্ণনা থাকবে
৩. থানার জিডির কপি
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. সাক্ষ্য আইন – ১৮৭২
২. রেকর্ড ম্যানুয়াল -১৯৪৩

সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন